মুসলিম ঐক্যে প্রধান বাধা আলেম সমাজ
যেই ইলম থাকার কারণে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে ঠিক একই ইলমের অপব্যবহারে দুনিয়ায় ফিতনা-ফাসাদ বৃদ্ধি পাবে।
রাসূল ﷺ এর ভবিষ্যৎ বাণী ছিল ইসলামের ৭৩ ফিরকার উদ্ভব হবে। এই ৭৩ ফিরকার মধ্যে রয়েছে বড় বড় বিদ্বান ব্যক্তিত্ব। এত পরিমাণ ইলম থাকা সত্ত্বেও সেই বিদ্বান ব্যক্তিদেরসহ তাঁদের অনুসারীদেরকে পথভ্রষ্ট এবং জাহান্নামে যাবে বলেছেন।
মানুষকে পথভ্রষ্ট করার পিছনে আলেম সমাজের মুখ্য ভূমিকা রয়েছে।
ওমাইয়া শাসক ইয়াজিদের কথা সকলেরই জানা। কুফার কিছু আলেমের বিশ্বাসঘাতকতায় কারবালা প্রসঙ্গে তার হুকুম পালনকৃত সকলেই লানতের উপযোগী হয়ে জাহান্নামের কীট হয়েছে।
সেলজুক সাম্রাজ্যে ষড়যন্ত্রকারী শিয়া নেতা বড় আলেম হাসান সাব্বাহর ইতিহাস আমরা জানি।
দরবারী মুতাজিলী আলেমদের কারণেই ইমাম আহমদ বিন হাম্বলকে সইতে হয়েছে নিদারুণ জ্বালা যন্ত্রণা।
মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদীর কারণে উসমানী খেলাফতের অবসান ঘটা তো মারাত্মক বিপর্যয় সৃষ্টি করেছে। যার জ্বলন্ত উদাহরণ ফিলিস্তিন,সিরিয়া আর সুদান।
আবার যুগে যুগে আলেমদের ফতোয়াবাজির কারণে মুসলিম বিশ্ব ঐক্য হতে পারেনি।
এখনও হচ্ছে না। একই ঘরণার ভিতর বিভিন্ন দল উপদলের উদ্ভব। যা সাধারণ মুসলিম জনতাকে করেছে হতাশ এবং আলেমবিদ্বেষী।
অন্যদিকে ইসলামী শাসন প্রতিষ্ঠার নামে করছে ধোঁকাবাজি আর প্রতারণা।
কেউ আবার দ্বীন বিক্রি করে করছে পেট চালানোর ধান্দা।
এই ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন সু-আলেমের মহান শানে রাব্বুল আলামীন বলেন -
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ كَثِیْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَیَاْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِؕ
অর্থাৎ, হে ঈমানদারগণ! নিশ্চয়ই (আহলে কিতাবের) অধিকাংশ যাজক এবং সন্ন্যাসী অন্যায়ভাবে (অর্থাৎ অন্যায় পন্থায়) মানুষের সম্পদ ভোগ করে থাকে এবং আল্লাহ্র পথে বাধা দেয় (অর্থাৎ মানুষের সম্পদ থেকে নিজেদের সিন্ধুক ভর্তি করে এবং সত্য দ্বীনের সুদৃঢ়করণ ও প্রসারের জন্যে খরচ করা থেকে মানুষকে প্রতিহত করে)।
(সুরা তাওবা, আয়াত-৩৪)
আল্লাহর রাসূল ﷺ বলেছেন,
عُلَمَاؤُهُمْ شَرُّ مَنْ تَحْتَ أَدِيمِ السَّمَاءِ مِنْ عِنْدِهِمْ تَخْرُجُ الْفِتْنَةُ وَفِيهِمْ تَعُودُ
অর্থাৎ, আলেমদের থেকেই দ্বীন সংক্রান্ত ফিতনা-ফাসাদ প্রকাশ পাবে অতঃপর তাদের দিকেই তা প্রত্যাবর্তন করবে।
(মিশকাত শরীফ হাদিস নং- ২৭৬)
«أَلَا إِنَّ شَرَّ الشَّرِّ شِرَارُ الْعُلَمَاءِ وَإِنَّ خير الْخَيْر خِيَار
الْعلمَاء» . رَوَاهُ الدَّارمِيّ
অর্থাৎ, সাবধান! সবচেয়ে খারাপ লোক হচ্ছে আলেমদের মধ্যে যারা মন্দ তারা আর সবচেয়ে ভালো লোক হচ্ছে আলেমদের মধ্যে যারা ভালো তারা।
(মিশকাত শরীফ হাদিস নং - ২৬৭)
উপরোক্ত কথাগুলো ওলামায়ে সূ'র শানে।
কিন্তু সৎ আলেমদের মর্যাদা মহান আল্লাহ তায়ালা আকাশসম বুলন্দিত করেছেন।
মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠায় বৃহত্তর ঐক্য গড়ার তাওফীক দান করুক।
ফেসবুকে দেখতেএখানে ক্লিক করুন
#jihad_mahmud

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন