পোস্টগুলি

তাসাউফ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইমাম গাজ্জালী রহিমাহুল্লার দৃষ্টিতে একজন পীরের শর্তাবলী:

ছবি
 বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পীরের ছড়াছড়ি কম নয়। তাদের মধ্যে হক্বপন্থি যেমন রয়েছে তেমনি ভণ্ড,প্রতারক,ব্যবসায়ী পীরও রয়েছে। এক্ষেত্রে আমাদের ভিন্ন ঘরণার ভাইদের সাথে পীর নিয়ে আলাপ তুললেই এক প্রকার অসন্তুষ্টি প্রকাশ করে। এটা তাদের নিতান্তই জাহালতা এবং গোঁড়ামী।অথচ শরিয়তের মানদণ্ডে শায়খ কিংবা পীর হওয়া বাস্তবসম্মত এবং প্রয়োজনও বটে। আজকে আমরা জানব ইমাম গাজ্জালী রহিমাহুল্লার দৃষ্টিতে একজন পীরের শর্তাবলী। 📍তিনি বলেন: "শায়খ যে কেউ হতে পারে না। তার জন্যে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হয়। একজন শায়খকে অবশ্যই রাসূল ﷺ এর স্থলাভিষিক্ত হওয়ার প্রয়োজনীয় সব যোগ্যতা অর্জন করতে হবে। তাঁকে অবশ্যই আলেম হতে হবে। তবে সব আলেমই যে শায়খ হতে পারবেন, ব্যাপারটি এমন নয়। আমি তোমাকে একজন কামেল শায়খের পরিচয় সংক্ষেপে জানিয়ে দিচ্ছি; যেন যে কেউ এসে মুরশিদ হওয়ার দাবি করতে না পারে। একজন শায়খের পরিচয় হলো- ╭⁠☞১. তাকে অবশ্যই দুনিয়া ও মান-সম্মানের লোভ থেকে বিমুখ হতে হবে। ╭⁠☞২. তাকে এমন কোনো প্রজ্ঞাদীপ্ত ব্যক্তিত্বের অনুসারী হতে হবে, যিনি তৃতীয় কোনো প্রজ্ঞাদীপ্ত ব্যক্তিত্বের অনুসারী । এভাবে তাদের অনুসরণের ধারাবাহিক...

তরিকতের রোযা কি ও কিরকম?

ছবি
  তরিকতের রোযা বলেও একটা কথা আছে। কি অবাক হচ্ছেন! আসলেই আছে…। তো তা কিরকম? পানাহার ও স্ত্রী… থেকে বিরত থাকাই রোজা। তাই তো… হ্যাঁ তবে এটি শারীরিক রোজা। 📌তরিকতের রোজা হলো মিথ্যা কথা, গীবত করা, অশ্লীলতা, গালিগালাজ,বেগানা নারী-পুরুষ পরস্পর কথা বলা, অহমিকা, অহংকার, কৃপনতা, যাবতীয় প্রকাশ্য-অপ্রকাশ্য ইত্যাদি ফাহেশা কাজ থেকে বিরত থাকা। 📌রোজার মুখ্য উদ্দেশ্য মূলত এটাই। এজন্যই রাসূল ﷺ বলেন… رب صائم ليس له من صيامه الا الجوع والعطش- অর্থাৎ,এমন অনেক রোজাদার আছে যাদের রোজা পালন দ্বারা শুধু ক্ষুধা ও তৃষ্ণা ব্যতীত কিছুই অর্জিত হয় না।  (সুনানু ইবনে মাজাহ-হা:-১৬৯০) 📌 শরিয়তের রোজায় নির্দিষ্ট সময় থাকে কিন্তু তরিকতের রোজা সারাবছরেই থাকতে হয়। তাই আমাদের উচিত অন্তত রমজান মাসে হলেও তরিকতের রোজায় নিজেকে আবদ্ধ করা… ✍️ #jihad_mahmud        03.03.2025